শনিবার ০৩ মে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপররুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সবকিছু এবং দগ্ধ ঘরে থাকা দম্পতি।
দগ্ধ দম্পতি হলেন,মেছের আলীর ছেলে বাবু(৪০) এবং তার স্ত্রী পারভিন(৩০)। উভয় এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কেিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাবুর ঘরের ৯টি ছাগল, নগদ ৩ লক্ষ টাকা, ফ্রিজ, চাল, গম,ভুট্রাসহ ঘরে সমস্ত আসবাবপত্র ও মালামালপুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।