শনিবার ০৩ মে দুপুর ২ টার দিকে কুমিল্লা রেল স্টেশনের আউটারে হঠাৎ ইঞ্জিল বিকল হয়ে চলন্ত ট্রেন মাঝপথে থেমে গেছে।
জানা গেছে, ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস।ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী, বেলা ২ঃ০০ টার দিকে কুমিল্লার অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ইঞ্জিল বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।
এ সময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়ে।প্রায় ৪০ মিনিট অপেক্ষা পর বেলা ২ টা ৪০ মিনিটের দিকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এনে রাখে।