মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় ১ শিশু নিহত।

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

শনিবার ০৩ মে সকাল সাড়ে ৮ টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নিহত হয়েছে আব্দুল্লাহ নামের এক শিশু।

নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। সে তার মায়ের সঙ্গে হীরাকান্দা গ্রামে তার নানা দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হচ্ছিল আব্দুল্লাহ। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসীর ঘাতক ট্রাক ও চালক মাহমুদুলকে আটক করে।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category