শুক্রবার ০২ মে দুপুরে ফরিদপুর উপজেলার সালথা- ফরিদপুর আঞ্চলিক সড়কের কাউলিকান্দা এলাকায় মোটরসাইকেল ও নসিমন (ত্রি- হুইলার) গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোঃ জিসান মাতবর নামে এক যুবক মারা গেছে।
নিহত জিসান উপজেলার গট্রি ইউনিয়নের মোড়হাট গ্রামের মোঃ হেলাল খানের ছেলে। সে দুই ভাই-বোনের মধ্যে বড় এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, সালথা বাজার থেকে জিসান মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা একটি ইট বুঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয।এতে জিসান মারাত্নকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।