বৃহস্পতিবার ০১ মে নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় দুপুরে পুকুরে গোসল করতে নেমে দুই মামাতো ও ফুফাতো বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার সোনাপাড়া গ্রামের সোহা আক্তার(১০), পিতা- আবুল কাশেম, মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের হাবিবা আক্তার(০৯), পিতা- বাবলু।
নিহতের স্বজনরা জানান,মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।পুকুরে নামার পর সোহা এবং হাবিবা পানিতে তলিয়ে যায়। টের পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসার দুজনকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।