মঙ্গলবার ২৯ এপ্রিল রাত ৯ টার দিকে নরসিংদীর জেলা কারাগারে থাকা রোকন মিয়া(৩৫) নামে এক কয়েদি মৃত্যু হয়েছে।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন
রাত ৯ টার দিকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎস তাকে মৃত্যু ঘোষণা করেন।
আজ বুধবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে রাত ৯ টার দিকে মৃত্যু হলেও ১৩ ঘন্টা পর সকাল ১০ টায় স্বজনদের জানায় কারাকর্তৃপক্ষ।একজন কয়েদি কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ল অথচ পরিবারকে ও স্বজনদের জানানো হয়নি। এমনকি মৃত্যুর ১৩ ঘন্টা পর স্বজনদের জানানোর কারণ জিজ্ঞেস করলে কারাকর্তৃপক্ষ বলে তাদের ভুল হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকজন ও স্বজনদের।
রোকন মিয়া নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর পুত্র।খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ভিড় করতে থাকে।
নরসিংদী সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান বলেন, হাসপাতালে রিপোর্টে পরিষ্কার বলা আছে, তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন সে মৃত। রাতে তাকে মৃত অবস্থায় রিসিভ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মোঃ শামীম ইকবাল বলেন, ২০২৩ সালে একটি মাদক মামলায় সে কারাগারে ছিল। মঙ্গলবার রাতের রোকন নামে এই কয়েদি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ডায়াবেটিস বা মাদকাসক্তের কোন কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।হেফাজতে মৃত্যুর ঘটনা শোনার পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে সকাল ১০ টায় তার পরিবারকে জানানো হয়েছে।
জেল সুপার আরও বলেন, স্বজনেরা অভিযোগ করতেই পারে। কারাগারে এতগুলো মানুষ থাকে এখানে কাউকে মেরে ফেলার ঘটনা ইতিহাসে কোন দিনই ছিল না। এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা।