মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

মোবাইল কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা।

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি :

বুধবার ০৯ এপ্রিল ২০২৫ মানিকগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের উঁচুটিয়া  গ্রামে, মোবাইল কেনার  টাকা না পেয়ে মা- বাবার  সঙ্গে অভিমান করে আত্মহত্যা  করেছে রাকিবুল ইসলাম(১৯) নামের এক যুবক, মো:আবু হানিফ(গ্রিল মিস্ত্রি) । দুপুরে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে মায়ের ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন ওই যুবক।

নিহতের বাবা আবু হানিফ জানান, দোকান শেষে বাড়িতে খেতে আসি,তখন ওর মায়ের কাছে শুনেছি কিছু টাকা চেয়েছে মোবাইল কিনবে। আমি এ বিষয়ে কিছু বলিনি খাবার শেষ করে দোকানে যাই।  যাওয়ার পথে শুনি তার এ দুর্ঘটনা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান,এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তুচ্ছ ঘটনায় বাবা-মার সঙ্গে অভিমান করে  এমন ঘটনা ঘটিয়েছে যুবক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category