সোমবার ০৭ এপ্রিল ২০২৫ ভোলা জেলা ডিবি পুলিশের এসআই (নি:)/ মো: হানিফ সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে বেলা ৩টা ০৫ মিনিটে,ভোলা সদর মডেল থানাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার মার্কেটের পশ্চিম পাশে ব্রীজের ঢালে আয়েশা মেডিকেলের সামনে থেকে মাদকদ্রব্য সহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন :১। মো: মাহেব হোসেন মিয়াজী(৩৪), পিতা- মৃত: সুলতান মিয়াজি, কাজিরচর ৪নং ওয়ার্ড আলিমাবাদ গ্রামের বাসিন্দা। ২।মো;হুমায়ুন (২০), পিতা- ছোমেদ রাঢ়ী, পূর্ব চর নন্দনপুর ৪নং ওয়ার্ড, পশ্চিম ইলিশা গ্রামের বাসিন্দা। ৩।মোঃ আনোয়ার গাজী, পিতা- হেলাল উদ্দিন গাজী, শ্যামপুর ৯ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের বাসিন্দা ।
আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।