নরসিংদীতে লিমা আক্তার(২৮) নামে এক প্রসূতির অস্ত্রপাচারের পর পেটের ভিতর ১৮ ইঞ্চি টুকরো মব কাপড় রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই জহিরুল ইসলাম সিভিল সার্জন বরাবর অভিযোগ করেছেন।
এর আগে গত ১৭ই জুন ২০২৫ নরসিংদী সিটি হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হওয়ার পর ওই দিন বিকেলে ডাক্তার শিউলি আক্তারের সফল অস্ত্র পাচারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন লিমা।
অস্ত্রপাচারের পর পেটের ভিতর ১৮ ইঞ্চি টুকরো মব কাপড় রেখে সেলাই করে দেয়া হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।